‘ধোকাতন্ত্র বাদ দিয়ে বঙ্গবন্ধুর গণতন্ত্র চালু করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৫

বাকশালের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা দেশে কথিত গণতন্ত্রের নামে ধোকাতন্ত্র বাদ দিয়ে বঙ্গবন্ধুর গণতন্ত্র চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক-শ্রমিক-আওয়ামী লীগ (বাকশাল)। শুক্রবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাকশালের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বাকশালের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ আমিরুজ্জামান বলেন, ‘দেশে কথিত গণতন্ত্রের নামে ধোকাতন্ত্র বাদ দিয়ে বঙ্গবন্ধুর গণতন্ত্র চালু করতে হবে। শোষণমুক্ত সমাজ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের অন্যতম মূল্যবোধ সমাজতন্ত্র তথা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে রাষ্ট্র পরিচালনা করলে সুফল পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘সমাাজিক বৈষম্য কমাতে অতি দরিদ্র পরিবারের জন্য পূর্ণ রেশন ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি বেকার ছেলে-মেয়েদের ভাতা প্রদান ও তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে।’

সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দূর করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান শরীফ মোহাম্মদ আমিরুজ্জামান।

নিষ্পাপ শিশু ও নারী ধর্ষণের হার বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্যাতনের ঘটনা কমাতে হবে।’

দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচার রোধে দোষীদের গ্রেফতার করে বিচার আওতায় আনতে হবে। তাহলে কেবল এই দেশে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।’

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, শারমিন জাহান ও বাকশালের নেতাকর্মীরা।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম