ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৯:৩০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৬ জানুারি) বিকালে দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিগগিরই নির্বাচনে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
মাওলানা ইউনুস আহমাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। ভোটাররা প্রতারিত হয়েছেন। ফলে সামগ্রিকভাবে আমরা এ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী না। সেটা উপজেলা নির্বাচন হোক আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন হোক। আমরা তিন-চার দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’
দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা নির্বাচনে প্রার্থিতা না দেওয়ার বিষয়ে ঘোষণা দেবে ইসলামী আন্দোলন। ২০১৫ সালে অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচনে প্রার্থী দিয়েছিল দলটি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ইসলামী আন্দোলন ভোটের ফল প্রত্যাখ্যান করে। একমাত্র দল হিসেবে জাতীয় নির্বাচনে সর্বোচ্চ আসনে প্রার্থী দেয় এ দলটি।

/সিএ/এসটিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম