দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন পাওয়া প্রার্থীরা হচ্ছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে মো. আবদুল আউয়াল, ফরক্কাবাদ ইউনিয়নে মো. হুসেন আলী, বিরল ইউনিয়নে মো. মারুফ হোসেন। নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মো. এমদাদুল ইসলাম, নাচোল উপজেলার নাচোল ইউনিয়নে মো. আবদুস সালাম। খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে দেবী রানী বিশ্বাস। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মোস্তফা কবিরুজ্জামান। যশোর জেলার খেদাপাড়া ইউনিয়নে মো. আবদুল আলীম। বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বেবী রানী দাস। ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে মো. মানিক হাওলাদার। পিরোজপুর জেলা জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে মো. শামসু উদ্দীন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মো. শফিকুল হাকিম মোল্যা হিরন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার তালমা ইউনিয়নে দেলোয়ার বেগম, চাঁদপুর ইউনিয়নে মোসাম্মৎ শামসুন্নাহার ও নওয়াপাড়া ইউনিয়নে মো. হাবিবুর রহমান। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপেজলার কাচিকাটা ইউনিয়নে আবুল হাশেম। মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে জাহাঙ্গীর আলম রায়হান সরকার, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে সৈয়দ মনিরুল ইসলাম। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে আবদুল মতিন ও চর বেতাগৈর ইউনিয়নে মো. আবুল হোসেন। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে মো. আশিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী (পশ্চিম) ইউনিয়নে মহসিন মিঞা ও গোকর্ণ ইউনিয়নে ছোয়াব আহমেদ হৃতুল। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে মো. রবিউল আলম। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আবুল কালাম। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপর ইউনিয়নে সৈয়দ ওসমান গণি বাবু ও খিরাম ইউনিয়নে মুহাম্মদ শহীদুল আলম। খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ।
নির্বাচন কমিশন গত ২২ জানুয়ারি এসব ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ভোট অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।








