প্রস্তুতি থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবো না: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন) শতভাগ প্রস্তুতি থাকা সত্ত্বেও সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নিচ্ছে না। দলটির আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল না থাকায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

রবিবার (২৭ জানুয়ারি) বিকালে খুলনা নগরীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন, ‘আমার ওপর আস্থা রাখুন, আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো।’ কিন্তু প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েও জাতির সঙ্গে তামাশা করেছেন, ওয়াদার বরখেলাপ করেছেন।’ মুমিন একই গর্তে বারবার আছাড় খায় না বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনরা মানুষের স্বাধীন ভোটাধিকার হরণের পাশাপাশি জনগণের বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। একটি সভ্য ও স্বাধীন জাতি হিসেবে কিছুতেই তা মেনে নেওয়া যায় না। এমতাবস্থায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসতে হবে। স্বাধীন ভোটাধিকারসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জনগণের ক্ষোভের নিরসন না করে নির্বাচন কমিশন নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে নতুন সংকট সৃষ্টি করছে।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

/সিএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম