মুক্তি পেলেন নিপুণ রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২

নিপুণ রায় (ফাইল ছবি)

নাশকতা মামলায় গ্রেফতার হওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আদালত থেকে কারাগারে জামিনের আদেশ পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ মুক্তি দেয় তাকে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৫ নভেম্বর কাকরাইল থেকে নাশকতা মামলায় গ্রেফতার হন নিপুন রায়।

এ ব্যাপারে শায়রুল কবির খান বলেন, ‘কাশিমপুর কারাগার থেকে বিকাল ৪টায় জামিনে ছাড়া পেয়েছেন নিপুণ রায়। তিনি বাসায় ফিরেছেন। গত বছরের ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকে মারধরের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের সময় নিপুণ রায় চৌধুরীকে লাঠি হাতে মিছিল করতে দেখা যায়। ওই ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে। পরদিন ১৫ নভেম্বর রাতে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।’

/এআরআর/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম