স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকমুক্ত রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

মানববন্ধনে জাসদ নেতারা উপজেলাসহ সব স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

মানববন্ধনে নাজমুল হক বলেন, ‘উপজেলাসহ সব স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকমুক্ত করা হোক। এতে এমপিদের প্রভাব কমবে।’

তিনি বলেন, ‘বর্তমানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, বিএনপির লোক মারা গেলে, আওয়ামী লীগের লোক সে জানাজায় যেতে ভয় পান। দলভুক্তকরণের জন্য আজকে দলীয় লোকের বাইরে অন্যরা সুযোগ সুবিধা কম পান। দলের লোকা না হলে আইনের মারপ্যাঁচে ফেলে তাকে হেনস্তা করা হয়।

নাজমুল হক আরও বলেন, ‘মানববন্ধন থেকে সবার প্রতি আহ্বান জানাই দলীয় প্রতীকের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তোলার। আমরা যদি সবাই আওয়াজ তুলি, তাহলে আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা  স্থানীয় নির্বাচনকে দলীয় প্রতীকমুক্ত করবেন।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— দলের কার্যকরী সভাপতি মহিউদ্দিন খান বাদল, স্থানীয় কমিটির সদস্য ডক্টর মুশতাক হোসেন, আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম