অতন্দ্র প্রহরী হয়ে জানমালের পাহারা দিচ্ছে পুলিশ: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে সৈয়দ আবু হোসেন বাবলা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দেশের মানুষের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে।’

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদমতলী থানা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাবলা বলেন, ‘আমার নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলী থানার পুলিশের সব সদস্যসহ ডিএমপির সব পুলিশ সদস্য রাজধানীবাসীকে প্রহরী হয়ে পাহারা দিচ্ছে। তাদের এই দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার কারণে আজ রাজধানীর মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারছে।’

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– এডিসি তারেক আহমেদ, ওসি (অপারেশন) মাহবুবুর  রহমান, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদ শেখ মাসুক রহমান ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক।

এর আগে বাবলা শ্যামপুর থানা আয়োজিত এক আলোচনা সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের শ্যামপুর থানার সভাপতি তোফাজ্জল হোসেন ও জাতীয় পার্টির সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির।

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম