ড. কামালের নেতৃত্বাধীন গণশুনানি হবে গণতামাশা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৯

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে গণশুনানির প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম আসে, সেটা গণশুনানি হবে না। হবে গণতামাশা।’ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দলের আগামী সম্মেলন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের দলের সর্বশেষ সম্মেলন ২০১৬ সালের অক্টোবরের ২৩ তারিখে অনুষ্ঠিত হয়। সে ধারাবাহিকতা অনুসরণ করেই আমাদের এবারও অক্টোবরেই সম্মেলন করার চিন্তাভাবনা আছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার এ ব্যাপারে কথা হয়েছে।’
একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ট্রাইব্যুনালে মামলা করার হুমকির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ট্রাইব্যুনালে মামলা হচ্ছে অসুবিধা কী? মামলা তো তারা করবেই। আর মামলা হলে আমরা মামলা মোকাবিলা করবো।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটা রাজনৈতিক দল যখন আন্দোলনে ব্যর্থ হয়, নির্বাচনেও পরাজিত হয়, তখন তাদের সামনে নালিশ আর মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার কোনও পথখোলা থাকে না। এসব করে হতাশ কর্মীদের চাঙা রাখাই হলো তাদের উদ্দেশ্য। এছাড়া তো আর কোনও অবলম্বন নেই। আর কোনও পুঁজিও নেই। এখন মামলা আর নালিশই তাদের সম্পদ।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।

আরও পড়ুন- ভোট ডাকাতিতে জড়িতদের গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে না: ঐক্যফ্রন্ট

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম