জামায়াতের সবারই রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত: ফরীদ উদ্দীন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪০

ফরীদ উদ্দীন মাসঊদ  (ফাইল ফটো)

একাত্তরে জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধ ও নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে নিজেদের ভুল ভাঙাকে একটি শুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন  মাসঊদ। তিনি বলেন, ‘জামায়াতের সব সদস্যদেরই আব্দুর রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত।’ রবিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও  আইনজীবী আব্দুর রাজ্জাককে অভিনন্দন জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘পাকিস্তানি হায়েনাদের কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াত কর্মীরা এ দেশের মানুষের ওপরে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল একাত্তরে। দেরিতে হলেও নিজের ও দলের ভুল বুঝতে পারায় আমরা তাকে অভিনন্দন জানাই। কেবল একাত্তরের নৃশংসতা নয়, ধর্মীয় বিষয়ে জামায়াতের যে অপপ্রচার আছে, নবী রাসূলদের নিয়ে অপব্যাখ্যা আছে, সবকিছুর বিরুদ্ধে তাদের মুখ খুলতে হবে।’

ফরীদ উদ্দীন  মাসঊদ আরও  বলেন, ‘সাহাবায়ে কেরাম ও নবী-রাসূলদের বিরুদ্ধে মওদুদী ও জামায়াতে ইসলামীর লেখকরা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। নবী-রাসূলদের সমালোচনা করার তো প্রশ্নই ওঠে না। আল্লাহর কাছে তারা নির্বাচিত। জামায়াতকে ধর্মীয় বিষয়েও জাতির কাছে ক্ষমা চেয়ে সুপথে ফিরে আসতে হবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধকালীন জামায়াতের ভূমিকা সম্পর্কে দায়দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছেন আইনজীবী আব্দুর রাজ্জাক, তা অত্যন্ত সময়োচিত প্রস্তাব। জামায়াত সবসময় ভুলপথে ছিল। মুক্তিযুদ্ধে দেশের বিরুদ্ধে তাদের অবস্থান থাকলেও সেই চিন্তাধারার আলোকেই তারা এ দেশে রাজনীতি করছে।’

জামায়াতের তরুণ কর্মীদের উদ্দেশ করে মাসঊদ বলেন, ‘যার শরীরে এই বাংলাদেশের রক্ত। সে কীভাবে দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী একটি সংগঠনে থাকে? আপনারা ফিরে আসুন, সত্য ও সুন্দরের পথে। তরুণদের শক্তিকে বাংলাদেশ গড়ার পেছনে ব্যয় করতে হবে।’

 

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম