কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের রুদ্ধদ্বার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের রুদ্ধদ্বার বৈঠক অনেকটা গোপনীয়তা বজায় রেখেই কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে কয়েকটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রায় আমরা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে থাকি। তারই অংশ হিসেবে আজকের বৈঠক।’
জানা গেছে, বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা এই রুদ্ধদ্বার বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম, নির্বাচন কমিশন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ অবস্থা, আসন্ন উপজেলা নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি সংসদ নির্বাচনে ভোটের অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন কূটনীতিকদের সামনে। এরপর মির্জা ফখরুল ইসলাম বিরোধী দলের ওপর সরকারি দলের নির্যাতন ও রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আসম আব্দুর রব, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট বি. ওয়াপকিনস।

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম