বিএনপির তৃণমূলের ৯ নেতা বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮

বিএনপি

দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ায় নয় জন তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র বলছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এই নয় নেতা প্রার্থী হয়েছেন। এ কারণেই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বেলাল আহমেদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পঞ্চগড় জেলার সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক আহমেদ, একই জেলা বিএনপি’র সহ-সভাপতি আনিসুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন),মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিসম্বরপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং বিসম্বরপুর উপজেলা বিএনপি’র সদস্য হারুনুর রশিদ দুলালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম