ডাকসু নির্বাচন

আবাসন সংকট নিরসনসহ ২২ প্রতিশ্রুতি স্বতন্ত্র জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ২১:২০আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৩৭

স্বতন্ত্র জোটের ইশতেহার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে স্বতন্ত্র জোট। আবাসন সংকট নিরসন, বহিরাগতদের প্রবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণসহ ২২টি প্রতিশ্রুতি দিচ্ছে এ জোট। সোমবার (৪ মার্চ) সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ইশতেহারের বিস্তারিত জানানো হবে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অরণি সেমন্তি খান।

অরণি সেমন্তি খান বলেন, ‘ইশতেহারে আমরা আবাসন, খাবারের মান, শব্দ দূষণ রোধ, পড়াশোনার পরিবেশসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও চিকিৎসা সেবা নিশ্চিত করাকে প্রধান ফোকাস করেছি। সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

এদিকে, স্বতন্ত্র জোটের ফেসবুক পেজে ইশতেহারের ছবি প্রকাশ করা হয়েছে। ইশতেহারের ২২টি প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব অপতৎপরতা দমন, গণরুম ও গেস্ট রুম প্রথা নিষিদ্ধকরণ এবং অছাত্র ও অবৈধ বেড দখলকারীদের অবিলম্বে হল থেকে উচ্ছেদ, প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রথমবর্ষসহ সব শিক্ষার্থীর সিঙ্গেল বেড নিশ্চিতকরণ, সাত কলেজের অন্তর্ভুক্তি বাতিল ও স্নাতক কলেজ রেগুলেটরি বডিকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, হলগুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, সব ডাইনিং, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় চাঁদাবাজি রোধ ও ফ্রি খাওয়া রোধ, নিয়মিত ব্যাকটেরিয়াল টেস্টের মাধ্যমে খাবারের মান পরীক্ষণ ও নিয়ন্ত্রণ, সব ক্যান্টিনে প্রতি বেলায় মাথাপিছু ৮০০ কিলোক্যালরি খাবার সাশ্রয়ী মূল্যে সরবরাহ। ডাকসু ও সায়েন্স ক্যাফেটেরিয়ার সংস্কার এবং মোকাররম ও মোতাহার ভবনে ক্যাফেটেরিয়া স্থাপন।

ইশতেহারে আরও উল্লেখ রয়েছে— বাধ্যতামূলক উপস্থিতি এবং উপস্থিতির ওপর নাম্বারের নিয়ম রদ, দ্রুত ও সহজে সাপ্লেমেন্টারি ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ব্যবস্থা করা, রেজিস্টার ভবনের সব কার্যক্রম এবং পেমেন্ট ব্যবস্থা ডিজিটালাইজড করা, একাডেমিক কার্যক্রমে (পরীক্ষা, শিক্ষক নিয়োগ) সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা, অযৌক্তিক ফি বাতিল ও জরিমানার পরিমাণ হ্রাস করা, পর্যাপ্ত ডাস্টবিন এবং স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিতকরণ, সন্ধ্যা ছয়টা, রাত আটটা এবং ৯ টায় সব রুটে বাস চালু, ভিক্ষুকমুক্ত ও দূষণমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, টিএসসি এবং ক্যাম্পাস শ্যাডোতে ফার্মেসি স্থাপন ও ২৪ ঘণ্টা ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, মেডিক্যাল সেন্টারের আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণ, কৃষি-শিল্প-স্বাস্থ্যভিত্তিক গবেষণায় দীর্ঘমেয়াদী প্রণোদনা প্রদান এবং সার্বিকভাবে গবেষণায় বরাদ্দ বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীয় এবং সব খেলার মাঠ অযৌক্তিকভাবে ভাড়া দেওয়া নিয়ন্ত্রণ ও বন্ধ করা, ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ এবং বহিরাগতদের প্রবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণ।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম