কাদেরের চিকিৎসায় আসছেন প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবি শেঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১১:১১আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৫:০৬




ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তার চিকিৎসার জন্য ভারত থেকে প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডা. দেবি প্রসাদ শেঠিকে নিয়ে আসা হচ্ছে। সোমবার (৪ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তবে শঙ্কা এখনও কাটেনি। তার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসছেন সেখানকার প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডা. দেবি শেঠি।’

অধ্যাপক হারিসুল হক ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মুজাফফর আহমেদ এয়ারপোর্টে তাকে রিসিভ করবেন বলে জানা গেছে।

এদিকে, রবিবার (৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখনও বাংলাদেশে অবস্থান করছে।

গত রাতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘দুপুরের থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। উনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। উনি পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে, মাথা নেড়ে উত্তর দিয়েছেন। উনার প্রস্রাব হচ্ছে। দুপুরে যেটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন উনার ১০০ সিসি করে প্রস্রাব হচ্ছে। তার রক্তচাপও স্থিতিশীল আছে।’

শনিবার (২ মার্চ) দিবাগত রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগে চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ তিন এ ভর্তি আছেন।

তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ দুপুর একটায় সংবাদ সম্মেলন করে তার শারীরিক অবস্থার কথা জানাবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

/টিওয়াই/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম