আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৮:০৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:৪৯

বিএনপি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি নেতারা। আগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) বেলা আড়াইটায় সচিবালয়ে এই বৈঠক হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির সিনিয়র নেতারা অংশ নেবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে তারা আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারেন।

মির্জা ফখরুলের সঙ্গে প্রতিনিধি দলে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খুবই খারাপ। তার স্বাস্থ্য নিয়ে কথা বলতে মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিএনপির সিনিয়র নেতারা।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার দাবি আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি। তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য এর আগেও আমরা দাবি করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।’

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক