খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৩:০৪আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৪:১১

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির মানববন্ধন দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এক ঘণ্টার মানববন্ধন করছে বিএনপি। বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে এ মানববন্ধন চলছে। বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই প্রেস ক্লাব চত্বরে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

মানববন্ধনের শুরুতে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, ‘এক ঘণ্টার মানববন্ধন করে দাবি মানাতে এই সরকারকে বাধ্য করা যাবে না। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি, আমরণ অনশন ও স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি পালন করতে হবে। তাহলেই এই ফ্যাসিবাদী সরকার দেশনেত্রীকে মুক্তি দিতে বাধ্য হবে।’

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এছাড়া মানববন্ধনে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, বিএনপির মানববন্ধনকে ঘিরে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

/এইচএন/এএইআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম