৯০-এ এরশাদ, জন্মবার্ষিকী উদযাপনে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১৫:৩২আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:২৯

এইচ এম এরশাদ (ফাইল ফটো) সংসদে বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হবে আগামী ২০ মার্চ। এ উপলক্ষে ১৫ সদস্যের ‘হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিবস উদযাপন পরিষদ’ গঠন করা হয়েছে। তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বৃহস্পতিবার (৭ মার্চ) এ তথ্য জানান।

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে এই কমিটির আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মাসুদ পারভেজ (সোহেল রানা), এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, ইয়াহ ইয়াহ চৌধুরী, নির্বাহী সদস্য সেলিম ওসমান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল হক।

৯০তম জন্মদিন উপলক্ষে আগামী ২০ মার্চ সকাল ১০টায় গুলশানে ইমানুয়েলস মিলনায়তনে এরশাদের লেখা গ্রন্থসমগ্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হবে।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম