মহিলা দলের নারী দিবসের ব্যানারে ‘ভুল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৪:৪৮

বিএনপির মহিলা দলের মানববন্ধন কর্মসূচি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দল শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে মানববন্ধনের ব্যানার নিয়ে কর্মসূচির শুরু থেকেই কানা-ঘুষা শুরু হয়। ব্যানারে লিখা ছিল, ‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণ বন্ধের প্রতিবাদে মানববন্ধন’।

ব্যানারের এমন বক্তব্যে অনেকেই দ্বিধায় পড়েন। প্রশ্ন উঠে ‘নারী নির্যাতন, খুন ও গণধর্ষণ বন্ধের প্রতিবাদ’ নাকি এসব বন্ধের দাবি জানাচ্ছেন মহিলা দলের নেতাকর্মীরা।

ব্যানারের বক্তব্য ভুল অর্থ প্রকাশ করছে কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমাদের ব্যানারে কোনও ভুল নেই। আমরা বিশেষজ্ঞদের দেখিয়ে ব্যানার করেছি। যারা বোঝার তারা বুঝতে পেরেছে। আমরা গণধর্ষণ বন্ধে কর্মসূচি দিয়েছি।’

ছবি: নাসিরুল ইসলাম

/এইচএন/এএইচআর/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম