বিমানবন্দরে আটকে গেলেন বিএনপির দুই নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ২০:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২১:১২


গয়েশ্বর চন্দ্র ও আব্দুল আউয়াল মিন্টু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও বিদেশে যেতে পারছেন না বিএনপির দুই নেতা। তারা হলেন আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৯ মার্চ) তাদের বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

গয়েশ্বরের ব্যক্তিগত সহকারী শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, স্যারের (গয়েশ্বর) শনিবার বিকাল সোয়া ৫টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।




গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘এর আগে কোনও সময় আমাকে ক্লিয়ারেন্স দেয়নি, এ রকম হয়নি। শনিবার একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্রের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি, ফ্লাইট চলে গেছে।’

তিনি বলেন, ‘আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। ব্যবসায়িক কাজে সেখানে যাবো আমি। হায়দ্রাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।'

এর আগে শাহজালালে কর্তব্যরত ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমিগ্রেশন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘তারা (মিন্টু ও গয়েশ্বর) বিমানবন্দরে রয়েছেন। সম্ভবত তাদের কাগজপত্র দেখা হচ্ছে। সম্ভবত তাদের যেতে দেওয়া হচ্ছে না।’

 

/সিএ/এআরআর/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম