সিইসি কৌশলে বুঝিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়নি: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৪:৩৯

শনিবার মতিঝিলে নিজ চেম্বারে দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকে ড. কামাল হোসেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা কৌশলে বুঝিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সম্প্রতি সিইসির একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় ড. কামাল বলেন, ‘আপনারা সিইসির বক্তব্য ধরতে পেরেছেন বলে এখন আমার দৃষ্টি আকর্ষণ করছেন। আপনারা যেভাবে বুঝেছেন আমিও সেভাবেই বুঝেছি। তিনি কায়দা করে বোঝাচ্ছেন যে এটি সুষ্ঠু নির্বাচন হয়নি।’

শনিবার (৯ মার্চ) মতিঝিলে নিজ চেম্বারে দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৮ মার্চ) এক সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছিলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলে ভোটের আগের রাতে ব্যালট বাক্সে ভরে রাখার কোনও সুযোগ থাকবে না।’
এ সময় কামাল হোসেন আরও বলেন, ‘দেশের মানুষ কিন্তু এখন সচেতন। স্বাধীনতার ৪৮ বছর হয়েছে। আমরা আর শিশু গণতন্ত্রে নেই। সবাই মিলেই আমাদের সংগ্রাম করতে হবে দাবি আদায়ে।’
দলীয় সীদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়া সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘সুলতান মনসুরের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে তিনি যে কাজটি করেছেন তা মোটেও ঠিক হয়নি।’
তিনি আরও বলেন, ‘সুলতান মোহাম্মদ মনসুর এতোদিন আমাদের সঙ্গে কাজ করেছেন। একসঙ্গে রাজনীতি করেছি। নির্বাচনের আগে তার বক্তব্যগুলো পর্যালোচনা করে দেখুন। তিনি এই সরকার ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন সভা-সমাবেশে আমাদের চেয়ে বেশি সমালোচনা করেছেন। অথচ এখন চট করে গিয়ে শপথ নিয়ে নিলেন। শপথ নেওয়ারও একটা ভদ্রতা আছে। একটা নিয়ম-নীতি আছে। তিনি একটুও অপেক্ষা না করে গিয়ে শপথ নিলেন। যে ব্যক্তি একদিনের মধ্যে এতো পরিবর্তন হতে পারে তার সম্পর্কে আমার আর কিছু বলার থাকতে পারে না।’
দলের অন্য সংসদ সদস্য মোকাব্বির খানের শপথের প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘তিনি আগামীতে শপথ নিতেও পারেন, নাও নিতে পারেন। তার শপথের বিষয়টি দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। সবাই মিলে শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে তো ভালো। তবে আমরা এখনও শপথ না নেওয়ার পক্ষে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী