গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ গণবিরোধী: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৫:৪৪আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৫:৪৭

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের  প্রতিবাদ জানিয়েছেন।  তারা বলেছেন,গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ গণবিরোধী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এবার নতুন করে দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ওপরে চাপ বাড়বে। শুধু তাই নয়, এই দাম বাড়ানোর কারণে দেশীয় শিল্প হুমকির মুখে পড়বে।  দেশীয় শিল্প উদোক্তারা নিরুৎসাহী হবেন।  অন্যদিকে, গ্যাসের দাম বাড়লে পরিবহন, বিদ্যুৎ ও পণ্য উৎপাদনসহ সব খাতে ব্যয় বাড়বে।

ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতারা বলেন, গ্যাসের দাম বাড়ানোর প্রভাব জনগণের ঘাড়ে চেপে বসবে। এমনিতে জীবনযাত্রার ব্যয় বাড়ায় জনজীবনে সংকট বাড়ছে। নতুন করে দাম বাড়লে তা জনগণের ঘাড়ে মূল্যস্ফীতির বোঝা হিসেবে চেপে বসবে।

বিবৃতিতে তারা  বলেন, ‘বিইআরসি’-এর কাছে গ্যাস কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের  কোনও ভিত্তি নেই।  দাম বাড়ানোর গণশুনানি একেবারেই অবৈধ ও গণবিরোধী।

বিবৃতিতে গ্যাস কোম্পানিগুলোর পরিচালনা ব্যয় ও ‘সিস্টেম লস’ কমানোর কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির এই দুই নেতা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম