সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৮:৩০আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৮:৩১




সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে: এম এ আউয়াল সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরুর তাগিদ দিয়েছেন ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। শনিবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর কলাবাগানে সংগঠনের এক সভায় তিনি এ তাগিদ দেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে ইউনাইটেড মুসলিম উম্মাহ।
এম এ আউয়াল বলেন, ‘আমি সমবেদনা জানাচ্ছি নিহত বাংলাদেশি অভিবাসী পরিবারের সদস্যদের প্রতি। আজকে গোটা পৃথিবীতে ধর্মীয় উগ্রবাদের উন্মেষ ঘটেছে। এই অবস্থা থেকে মানবজাতিকে ফিরতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেট খেলতে গিয়েও তাদের জীবনকে অনাকাঙ্ক্ষিত হুমকিতে ফেলেছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দাবোধ করছি। আশঙ্কা করছি, আধুনিক রাজনৈতিক বিশ্বে ধর্মবিশ্বাস কবে ঘুচবে! আমাদের ইসলামসহ পৃথিবীর কোনও ধর্মেই সহিংসতা নেই, শান্তি ছাড়া। তাহলে কোন প্রত্যাশায় মানুষহত্যা, এই প্রশ্ন আজ সারা পৃথিবীর মানুষের।’
এম এ আউয়াল বলেন, ‘আমি মনে করি, সন্ত্রাসের কোনও ধর্ম নেই, সন্ত্রাসীর কোনও ধর্ম নেই। পৃথিবীতে মানুষ থাকবে, নয় সন্ত্রাস। দেশে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে। আমাদের স্বধর্মীয় উপলব্ধি আরও বাড়াতে হবে। প্রকৃতভাবে ধর্মকে বুঝতে হবে। আমাদের মহানবী (সা.) কোনও অনিষ্টতার জন্য ইসলাম বা শান্তি নিয়ে আসেননি।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘নিউজল্যান্ডের সরকার সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং মানুষের নিরাপত্তা আরও সুরক্ষিত করতে সচেষ্ট হবে, বিশ্বাস করি।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমাদের দেশে উগ্রবাদীদের আইনের আওতায় আনা হোক।’

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম