বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৮:৩৭আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৮:৪১

মাহবুবউল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাজনৈতিকভাবে বিএনপি এখন দেউলিয়া। দলটি যুদ্ধাপরাধী-সন্ত্রাসী-জঙ্গিদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে গিয়ে এ দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই এ দেশে বিএনপির আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির নেতারা আন্দোলন করতে পারেননি, নির্বাচনেও জিততে পারেননি। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, অস্তিত্ব বিলীনের পথে হাঁটছে বিএনপি। মুসলিম লীগের চেয়ে দলটির পরিণতি হবে করুণ।’

চাপে পড়ে বিএনপি নেতারা পদত্যাগ করছেন, এমন প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জনগণের দল নয়, সন্ত্রাস-দুর্নীতিবাজদের দল। এরা তাদের পাকিস্তানের প্রভূকে খুশি করতে রাজনীতি করে। বিএনপির নেতারা এটা উপলব্ধি করেই দলত্যাগ করছেন।’ আওয়ামী লীগ চাপ সৃষ্টি করে কাউকে রাজনীতি থেকে বিরত রাখায় বিশ্বাসী নয় বলে দাবি করেন তিনি।

হানিফ বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছেন। জিয়া বন্দুকের নলে ক্ষমতায় এসে ‘হ্যাঁ’-‘না’ ভোট করেছেন। বিএনপির মাগুরার নির্বাচন দেশের জনগণ এখনও ভোলেনি। নির্বাচনব্যবস্থা ধ্বংস করার চক্রান্ত তখন থেকে শুরু করেছে দলটি। তাই নির্বাচন নিয়ে কথা বলা বিএনপি নেতাদের শোভা পায় না।”

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম