বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন সুলতান মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ০২:৪৯আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৪:৩৭

সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে বহিষ্কৃত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর শুক্রবার (২২ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। এ জন্য বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে সুলতান মোহাম্মদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি টুঙ্গিপাড়ায় আছি। সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবো।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৭ মার্চ শপথ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয় দল ও জোট থেকে। আগামী কয়েক দিনের মধ্যে তার সংসদ সদস্যপদ কেন বাতিল করা হবে না, তা নিয়ে সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা রয়েছে গণফোরামের।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জন প্রার্থী জয়লাভ করেন। নির্বাচনের দিন রাতেই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান এই জোটের শীর্ষ দুই নেতা ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটের বিজয়ী কোনও প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলেও জানিয়েছিলেন তারা। তবে সে সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর।

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম