আমরা জয়ী হবোই: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১৪:৩৩আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৪:৩৩

আমরা জয়ী হবোই: ফখরুল

নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কখনও হতাশ হবেন না। হতাশ হওয়ার প্রশ্নই আসে না। আমরা জয়ী হবোই। এদেশের মানুষ জয়ী হবে। যে রাজনীতি মানুষের কথা বলে, কৃষকের কথা বলে, যে রাজনীতি এই মাটির কথা বলে, সে রাজনীতি কখনও পরাজিত হতে পারে না।’

শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত কবি আল মাহমুদের শোক সভায় তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘আমি সবসময় বলি, আমরা কঠিন সময় পার করছি। সময়টা অত্যন্ত কঠিন কিন্তু সময় সহজ হয়ে আসবে যদি আমরা সবাই মনে করি- হ্যাঁ, আমরা পারবো, আমরা এটা করতে পারি, আমরা এই নৈরাজ্য দূর করতে পারবো, আমাদের বুকের ওপর যে পাথর আছে সেই পাথর সরাতে পারবো। এই বোধ না আনতে পারলে আমরা সফল হতে পারবো না।’

এসময় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অবৈধ সরকার আজকে সারা বাংলাদেশেকে কারাগারে পরিণত করেছে। তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আজকে কবিকে কারাগারে নেওয়া হচ্ছে। কবি সাহিত্যিককে কারাগারে পাঠায়। শিল্পী-সাংবাদিককে কারাগারে পাঠায়। কেউ ভিন্নমত পোষণ করলে তাদের ওপর নির্যাতন নেমে আসে।’  

তিনি আরও বলেন, ‘আমার প্রশ্ন এই জায়গায়- যারা ভিন্নমত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। সরাসরি নর্থ কোরিয়ার কিম এর মতোবলা উচিত যে- আমি এক দলীয় শাসন বিশ্বাস করি, আমি যা বলবো সেটাই আইনের কথা। একটা ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে, প্রতারণা করে, পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছে।’

জাসাসের সিনিয়র সহসভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন গীতিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কবি আব্দুল হাই শিকদার  প্রমুখ।

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম