ওলামা দলের সভাপতি আব্দুল মালেক আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ০৯:১৪আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:১৪

হাসপাতালে আব্দুল মালেক বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেককে রাজধানীর কাকরাইলের ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালটির আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার ( ২৩ মার্চ) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তাকে হাসপাতালটিতে ভর্তি  করা হয়। পরে আরও অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে নেওয়া হয়।

ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক বলেন, ‘মাওলানা আব্দুল মালেক অনেক দিন ধরে অসুস্থ। শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাতে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে, আইসিইউতে স্থানান্তর করা হয়।’

রবিবার ( ২৪ মার্চ) তার কিডনি ডায়ালাইসিস হওয়ার কথা রয়েছে বলে জানান নেছারুল হক।

এদিকে, আব্দুল মালেককে দেখতে আজ হাসপাতালে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল মালেকের জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম