স্লোগানে স্লোগানে খালেদা জিয়ার মুক্তি চাইলেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:৫১




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত র‌্যালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‌্যালিতে অন্যদের মতো তিনি নিজেও স্লোগান দিয়ে খালেদা জিয়ার মুক্তি চান। এ সময় তিনি ‘মুক্তি মুক্তি, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’, ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগানে দলীয় চেয়ারপারসনের মুক্তি চান।

বুধবার (২৭ মার্চ) বিএনপি আয়োজিত র‌্যালিটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিনগর মোড়ে পৌঁছালে ফ্লাইওভারের নিচে একটি পিলার ভিতের ওপর দাঁড়িয়ে প্রায় ৫ মিনিটের মতো নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন তিনি। র‌্যালিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে স্বাধীনতা দিবসের শোভাযাত্রার ট্রাকের অস্থায়ী মঞ্চ থেকে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আজ দেশে স্বাধীনতার ৪৮ বছর। আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? না, এখনও আমরা স্বাধীন ও মুক্ত নই। একটা পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘যিনি তার (খালেদা জিয়া) সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আজকে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আসুন, অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে দেশে যারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করছে তাদের আমরা অপসারিত করি। সব দল-মত নির্বিশেষ ঐক্য সৃষ্টি করি, খালেদা জিয়াকে মুক্ত করি। একইসঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ ও অঙ্গীকার।’

র‌্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগানের প্লেকার্ড, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া মহিলা দলের নেতাকর্মীরা লাল-সবুজের শাড়ি এবং মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা টুপি এবং গেঞ্জি পরে র‌্যালিতে অংশ নেন।

এদিকে বিএনপির র‌্যালিকে কেন্দ্র করে দলটির কার্যালয় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম