ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ২২:৫১আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:৫৪


দেওয়ান মো. সালাউদ্দিন, খন্দকার আবু আশফাক, কাজী মনিরুজ্জামান ও অধ্যাপক মামুন মাহমুদ আড়াই বছরের বেশি সময় পর ঢাকা জেলা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। আর দুই বছর পর গঠন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ তিন বছর। সেই হিসাবে ঢাকা জেলা কমিটি মেয়াদ আছে আর পাঁচ মাস এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির মেয়াদ এক বছর আছে।
বুধবার (২৭ মার্চ) বিএনপির সহদফতর সম্পাদক বেলাল আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ান মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ২৬৬ সদস্যের ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। আর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দুই পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যের নাম নেই সংবাদ বিজ্ঞপ্তিতে।
কমিটির বাকি সদস্য কারা জানতে বেলাল আহমেদকে ফোন করেও পাওয়া যায়নি। দলটির আরেক সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাধারণত সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দিয়ে থাকি। বাকি সদস্যদের নাম দেওয়া হয় না। তবে সংশ্লিষ্ট কমিটিকে বাকি সদস্যদের তালিকা দেওয়া হয়।’
প্রসঙ্গত, ২০১৬ সালে ৩০ আগস্ট দেওয়ান সালাউদ্দিন সভাপতি ও আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির কমিটি হয়। আর ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি হয়। এদের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান সালাউদ্দিন (ঢাকা-১৯), আবু আশফাক (ঢাকা-১), কাজী মনিরুজ্জামান (নারায়ণগঞ্জ-১) ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী ছিলেন। তবে আবু আশফাকের প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি নির্বাচন করতে পারেননি।


/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম