অক্টোবরের মধ্যেই জাতীয় সম্মেলন করবে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০০:৪৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০১:১৫
image

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিন বছরের মেয়াদ পূর্ণ হবে এ বছর অক্টোবরে। ওই মাসের মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করার  ব্যাপারে সভাপতিমণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন। দলীয় সভাপতি শেখ হাসিনা যথাসময়ে সম্মেলন আয়োজনে দলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
অক্টোবরের মধ্যেই জাতীয় সম্মেলন করবে আওয়ামী লীগ

শুক্রবার (২৯ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, অক্টোবরের মধ্যে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দলীয় সম্মেলন করার প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত তৃণমূলের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

বৈঠক সূত্র জানায়, এদিন সম্মেলনের প্রস্তুতি গুছিয়ে আনতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের লক্ষ্যে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আটটি টিমও গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যারা অভ্যন্তরীণ কোন্দল করেছে, দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছে তাদের বিরুদ্ধে সভায় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। সে সময় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে মন্ত্রী-এমপিদের কোন্দলে জড়িত থাকার তীব্র সমালোচনা করা হয়। যে মন্ত্রী-এমপি কিংবা দলীয় নেতা সংগঠনের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন না, তাদের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা গ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনাও দেওয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে সদ্য গঠিত আটটি টিম রমজানের ঈদের পর থেকে কাজ শুরু করবে।  এই  টিমগুলো আগামী জাতীয় সম্মেলনের আগেই তৃণমূলের সব সম্মেলন সম্পন্ন করবে। যেসব অঞ্চলে সম্মেলন হয়েছে কিন্তু কমিটি গঠন করা হয়নি সেসব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে টিমগুলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতিমণ্ডলীর বৈঠকের শুরতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বৈঠকে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংঘটিত মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফরউল্লাহ, এড সাহারা খাতুন এমপি, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, কর্নেল (অব) ফারুক খান এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি ও উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।

/এমএইচবি/বিএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী