এফ আর টাওয়ারের আগুনে নিহতদের জন্য দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ২০:৩১আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:৪২



এফ আর টাওয়ারের আগুনে নিহতদের জন্য দোয়া রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (৩০ মার্চ) বিকালে দলটির মহানগরী কমিটির আয়োজনে রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এফ আর টাওয়ারে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুযূল হক বলেন, ‘একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। মানুষ আগুনের লেলিহান অগ্নিকাণ্ডের ঘটনায় স্তব্ধ। অসহায় স্বজনদের আর্তচিৎকারে দেশে শোকের ছায়া নেমে আসছে। আল্লাহ আমাদের সবাইকে এসব গজব থেকে হেফাজত করুন।’
তিনি বলেন, ‘ধৈর্য ধারণের পাশাপাশি অসহায় পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের সহায়তা করতে হবে। এসব আগুনে পুড়ে বহু পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যু হয়েছে। ফলে তাদের পরিবার সম্পূর্ণ অসহায়। সরকারকেই অবশ্যই যথাযথ অনুদান দিতে হবে।’
মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মহানগর সহসভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা আবু ইউসুফ নাসির প্রমুখ।
সভা শেষে দৈনিক ইনকিলাবের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ আব্দুর রহীমের সুস্থতার জন্য দোয়া করা হয়। এরপর তাকে দেখতে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম