বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করতে পারে: মোহাম্মদ নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৫:১৯আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৫:১৯

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) বিএনপি ভুলের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ভুলের রাজনীতি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা হতাশায় ভুগছে। নিজেরা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সরকারের সবকিছুর বিরোধিতা করছে। সব বিষয় নিয়ে রাজনীতি করছে। দলটি যেকোনও সময় ষড়যন্ত্রের রাজনীতি শুরু করতে পারে।’

সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘সব কিছু নিয়ে রাজনীতি করা বিএনপি নেতাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। বাংলাদেশে যেকোনও ঘটনার জন্য সরকারকে দায়ী করা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘এফ আর টাওয়ারের মালিককে গ্রেফতার করার পর বিএনপি থেকে বলা হলো- রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতার ব্যক্তি ওই ভবনের মালিক। অপরাধী বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। এভাবে সব কিছু নিয়ে রাজনীতি করবেন না।’

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৩০ এপ্রিলের মধ্যে সংসদে না আসলে বিএনপি শেষ সুযোগটাও হারাবে। ইস্যুহীন ইস্যু নিয়ে ষড়যন্ত্র না করে সংসদে এসে কথা বলুন। প্রয়োজনে আপনাদের দলীয় প্রধানের মুক্তির দাবি করুন।’

এ সময় তিনি আরও বলেন, ‘সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আন্তরিক। জেলকোড অনুযায়ী তার প্রাপ্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।’

১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি যেকোনও সময় ষড়যন্ত্রের রাজনীতি শুরু করতে পারে। তাদের এ ধরনের রাজনীতির বিষয়ে সজাগ থাকাতে হবে।’

সংবাদ সম্মেলনে সমাজে নৈরাজ্য, মাদক, নারী-শিশু নির্যাতনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ১৪ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্য রয়েছে, ১০ এপ্রিল মতিঝিলে এবং ১১ এপ্রিল ধানমন্ডিতে অভিভাবক সমাবেশ। ১৫ ও ১৬ এপ্রিল রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠক। এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও মুজিব নগর দিবস উপলক্ষে ১৯ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশের আয়োজন করা হবে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টি জেপির সভাপতিমন্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. আসীত বরণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান