খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ এপ্রিল বিএনপি’র গণঅনশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১৯:২০আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:৩০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাবন্দি ও অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৬ ঘণ্টার গণঅনশন করবে দলটি। আগামী ৭ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনশনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন,গণঅনশন কর্মসূচির জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছি।আশা করি,অনুমতি পাবো। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন,আগামীকাল বুধবার (৩ এপ্রিল) সারাদেশে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল করবে বিএনপি। চরম অসুস্থ অবস্থাতেও  খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন,‘সেই অবস্থায় তাকে গতকাল হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়েছে। সেখানে তিনি স্বস্তি বোধ করেননি। তাকে হুইল চেয়ারে করে হাসপাতালে এনেছেন। তিনি দাঁড়াতে পারেননি।’

মির্জা ফখরুল বলেন,‘আমরা নিজেদের চোখে এ ঘটনা দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। তিনি খেতে পারছেন না। কারাগারে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আমরা স্থায়ী কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে বারবার বলেছি, তার পছন্দ অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হোক। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে পিজিতে (বিএসএমএমইউ) নিয়ে এসেছে। প্রমাণিত হয়ে গেছে, তিনি অত্যন্ত অসুস্থ। খালেদা জিয়ার রক্ত পরীক্ষা হয়েছে,সেখানে দেখা গেছে প্রতিটি পরীক্ষা তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।

তিনি আরও বলেন,তাকে অবশ্যই মুক্ত করতে হবে।এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও একনায়ক সরকারকে সরাতে হলে একটি মাত্র পথ রয়েছে। আর তা হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা।

তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম