দিন তারিখ দিয়ে আন্দোলন হয় না: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৯, ১৩:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৩:৫১

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভায় বক্তব্য দেন আব্দুল মঈন খান দিন তারিখ দিয়ে কোনও আন্দোলন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘পুরোপুরি প্রস্তুতি নিয়ে আন্দোলন করে জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে দেশের জনগণ।’

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন।

বিএনপি মানুষের কাছে যাচ্ছে উল্লেখ করে মঈন খান বলেন, ‘মানুষের আন্দোলনের জন্য প্রস্তুত করছি। খালেদা জিয়ার মুক্তির পরিবেশ সৃষ্টি করছি। আওয়ামী লীগকে চিরতরে বিদায় করার জন্য পর্যাপ্ত শক্তি নিয়েই মাঠে নামবো।’

অচিরেই আওয়ামী লীগ একঘরে হয়ে যাবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘নিজেদের মধ্যে কোনও ভেদাভেদ নয়, যারা সত্যিকার অর্থেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শামিল হতে চান, তাদের নিয়েই বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে তার মুক্তি আন্দোলন বেগবান করা হবে।’

বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় বলে মনে করেন মঈন খান। তিনি বলেন, ‘যারা এই ভুয়া সংসদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন তাদের আমি প্রশ্ন করি, কোন সংসদে যাওয়ার জন্য এতো ব্যাকুল হলেন? এই সংসদে কী সত্যিকার অর্থে জনগণের কোনও প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। যেখানে মানুষের ভোটেরই কোনও অধিকার নেই, সেখানে কীভাবে আপনি জনগণের কথা বলবেন?’

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হক, জাসাস সহসভাপতি শাহরিয়া ইসলাম শায়লা প্রমুখ।

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম