এরশাদের অবর্তমানে আবারও জাতীয় পার্টির দায়িত্বে জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১৩:৩৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৪:৫৮

এইচএম এরশাদ ও জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থান করলে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কো-চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (৬ এপ্রিল) এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বলা হয়, দলের গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির প্রেস রিলিজ

এরশাদ বলেন, গত ২২ মার্চ যে সাংগঠনিক নির্দেশ জারি করেছিলাম তা বাতিল করা হলো। গত ১৬ জানুয়ারি যে সাংগঠনিক নির্দেশ জারি করেছিলাম সেই অনুযায়ী আমার অবর্তমানে ও চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থানকালে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।

উল্লেখ্য, এর আগে ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর ৪ এপ্রিল জিএম কাদেরকে আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

/এএইচআর/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম