বোরকাকে বাধ্যতামূলক করার দাবি ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০১:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ যৌন নিপীড়ন বন্ধে বোরকা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এ দাবি জানান। একইসঙ্গে ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, 'স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ যেখানেই ছাত্রী নিপীড়নের মতো ঘটনা ঘটবে, সেখানেই কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহত গতিতে ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটছে। এ ধরনের ইভটিজিং ও নিপীড়নের কঠোর শাস্তির আইন থাকলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে পারায় এ ধরনের যৌন নিপীড়ন বেড়েই চলছে। এই কারণে যৌন নিপীড়ন বন্ধে বোরকা বাধ্যতামূলক করতে হবে। ’

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ‘মাদ্রাসার শিক্ষকের হাতে ছাত্রী নিপীড়িত হওয়ার ঘটনা পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে। আর নিপীড়িত ছাত্রী যখন থানায় অভিযোগ করেছেন, তখন তাকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজটি যারা করেছে; তারা আর যাই হোক মানুষ হতে পারে না। এ ধরনের ঘটনা মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে। যে শিক্ষক এ অপকর্ম করেছেন, তিনি মাদ্রাসা শিক্ষাকে জাতির সামনে চরম হেয় করেছেন। মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করলেই হবে না, তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

/সিএ/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম