শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামী ঐক্যজোটের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১৭:৪২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:৪৪

মুফতি ফয়জুল্লাহ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

এই হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘এমন জঘন্য সন্ত্রাসী হামলায় আমরা হতবাক। আমরা আশা করছি, এ ধরনের বর্বর, সন্ত্রাসী হামলা বন্ধ করার জন্য শান্তিকামী বিশ্ব সম্প্রদায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে। এই  বর্বর সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরকিসহ দেশটির সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় আমি শোক প্রকাশ করছি। গভীর সমবেদনা জানাচ্ছি নিহতদের শোকাহত পরিবার পরিজনের প্রতি। শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের নাগরিকদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম