বিএনপিকে ভুল রাজনীতির খেসারত দিতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ১২:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৫:১৬

প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আজকের বিএনপিকে কিছু দিন পর বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। ভুল রাজনীতির যে খেসারত তা তাদের দিতেই হবে। অন্য কোনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, সামরিকতন্ত্রের বলেই তাদের জন্ম। তাদের যে জায়গা দিয়ে রাজনীতিতে আগমন হয়েছে, সে জায়গা দিয়ে নির্গমন হবে।’

শুক্রবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর পূর্ব আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে আসার অনুরোধ করে তিনি বলেন, ‘আজ এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিগত দিনে বিএনপি-জামায়াতচক্র ২০১৪ সালে নির্বাচন বয়কট করে আগুন সন্ত্রাস করেছিল। এ বছর নির্বাচনে গিয়েছে এবং পরাজিত হয়েছে। আপনারা দেখেছেন বিএনপির এমপি শপথ নিয়েছে। আমি মনে করি তিনি সঠিক কাজ করেছেন। কারণ, জনগণ তাকে ভোট দিয়েছেন, ম্যান্ডেট দিয়েছেন। তিনি নিশ্চয়ই সংসদে আসবেন। আমি অনুরোধ করবো, আবেদন রাখবো, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা জনগণের ভোটের মর্যাদা রক্ষার জন্য এবং জনগণের এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা সংসদে যোগদান করুন।’

আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহির উদ্দিন এবং বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর সভাপতি তাহেরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম