দুই-একজন শপথ নিলে বিএনপির ক্ষতি হবে না: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৯, ১৩:৪৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

ড. খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ফটো)

দলীয় সিদ্ধান্তের বাইরে এক সংসদ সদস্যের শপথ নেওয়াকে দুঃখজনক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি একটি বটগাছের মতো। ফলে গাছ থেকে দুই-একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না।’ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে তাঁতী দলের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির এমপিরা কেন শপথ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমাদের অতীত ইতিহাসে এ রকম উদাহরণ আছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিলেন। ওয়ান ইলেভেনের সময় চেষ্টা করেছিলেন, পারেন নাই। আমরা মনে করি, আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনও পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল। তাতে দলের কোনও ক্ষতি হবে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে চাপে রাখা হচ্ছে না, এটা জনগণই বিচার করবে। জনগণের চোখের সামনে পরিষ্কার, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে। বিএনপির ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে। ’

আরও পড়ুন: জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মির্জা ফখরুল

                নির্বাচিতদের ওপর শপথ নেওয়ার চাপ রয়েছে: মির্জা ফখরুল

/এএইচআর/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের