জামায়াত-শিবিরের সাবেক নেতাদের নতুন মঞ্চ নিয়ে সতর্ক থাকার আহ্বান ১৪ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২০:৩১

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত)

জামায়াত-শিবিরের সাবেক নেতাদের নিয়ে গঠিত সংগঠন ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ছাত্রশিবিরের ইতিহাস খারাপ ইতিহাস, ঘৃণ্য-জঘন্য ইতিহাস। আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের মানুষকে এদের নতুন মঞ্চ নিয়ে সতর্ক থাকতে হবে।’

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনও মূল্যে অব্যাহত রাখা হবে। ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা কোনও ধর্মই সমর্থন করে না। তাই আসুন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’
নাসিম জানান, আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার রাজধানীতে শান্তি সমাবেশ করবে ১৪ দল। এছাড়া রমজান মাসে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে জঙ্গিবিরোধী সমাবেশ করা হবে।

বিএনপির নির্বাচিত বাকি এমপিরাও শপথ নেবে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘দলের বিরুদ্ধে গিয়ে একজনের শপথ নেওয়া প্রমাণ করে বিএনপির নেতৃত্ব চরমভাবে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দল হিসেবে কতটা ব্যর্থ হলে নির্বাচনের পর জয়ী ব্যক্তিরা দলের সিদ্ধান্তের বাইরে যান।’

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

/এমএইচবি/এনআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম