‘সম্পত্তি সমান ভাগের নামে কোরআনের আইন পরিবর্তন করলে ছাড় নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৮:০৭আপডেট : ০১ মে ২০১৯, ১৯:৩৯

সমাবেশে বক্তব্য রাখছেন  সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান ভাগ নিশ্চিতকরণের নামে কোরআনের আইন পরিবর্তনের পাঁয়তারা করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, ‘শরিয়তের আইন পরিবর্তনের সাহস দেখালে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

বুধবার (১ মে) সকাল ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে মহান মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর শাখা আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘সরকার নাস্তিক-মুরতাদদের চক্রান্তে পা দিয়ে কোরআনের আইন পরিবর্তনের পাঁয়তারা করছে। এ ধরনের সাহস দেখালে ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানরা নীরবে বসে থাকবে না। নাস্তিক-মুরতাদগিরি দেখালে এ দেশ থেকে বের হয়ে দেখাও। এ দেশ মুসলমানদের দেশ, ৯২ ভাগ মুসলমানের দেশ। এ দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইসলাম নারীদের সমান অধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে। নারীদের অধিকার দিতে চাইলে কোরআন বর্ণিত নীতি বাস্তবায়ন করুন।’

সমাবেশের পর একটি র‌্যালি বায়তুল মোকাররম, পল্টন মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম