বিএনপি মদত দেওয়ায় জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ২০:১৫আপডেট : ০৫ মে ২০১৯, ২০:৩৯

ড. হাছান মাহমুদ (ফাইল ছবি) বিএনপি মদতদাতার ভূমিকা পালন করার কারণেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা যাচ্ছে না বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (৫ মে) জাতীয় জাদুঘরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূলে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে বেশ কিছু দল আছে, যাদের নেতারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত। তারা একসময় স্লোগান দিতো ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’। তারা এখনও ২০ দলীয় জোটের সঙ্গে সম্পৃক্ত। বিএনপি মদত দেওয়ায় জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না।’’

বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করার ক্ষেত্রে বিএনপিকে বড় প্রতিবন্ধকতা দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাভাইকে কারা পোষণ করেছিল? ক্ষমতায় থাকতে বিএনপি বাংলাভাইকে সব ধরনের প্রশাসনিক সহায়তা করেছে। বিএনপি নেতৃত্বাধীন যে জোট, ২০ দলীয় ঐক্যজোট, বাংলাদেশে ক্রমাগতভাবে জঙ্গি পোষণ করেছে, তোষণ করেছে। তাদের (জঙ্গিদের) রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য তাদের ব্যবহার করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে জঙ্গি নির্মূল করার জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন। আমরা ভালো ফলাফল দেখছিলাম, জঙ্গি নির্মূল হচ্ছিলো। তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতারা বিবৃতি দিয়ে প্রশ্ন তুলেছিলেন, কেন এই জঙ্গিদের হত্যা করা হয়? খালেদা জিয়া আরও একধাপ বাড়িয়ে বলেছিলেন, কিছু লোককে ধরে এনে তাদের আটক করে রাখা হয়। চুল-দাড়ি লম্বা হলে তাদের জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে হত্যা করা হচ্ছে। এ কারণেই জঙ্গিদের মনোবল আরও বেড়েছে।’

অনুষ্ঠানে মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থনীতিবিদ আবুল বারাকাত প্রমুখ।

/এমএইচবি/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম