গণতন্ত্রের কর্মী হওয়ায় বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৪:৩৩আপডেট : ০৯ মে ২০১৯, ১৫:৩৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র গণতন্ত্রের কর্মী হওয়ায় বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।’

বৃহস্পতিবার (৯ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। যৌথ সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২২ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং দলের পক্ষ থেকে ওই দিন সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া, বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল, ড্যাবের উদ্যোগে বিনামূলে চিকিৎসা প্রদান, মহানগর বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হবে।

ছাত্রদলের উদ্যাগে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের নেতাকর্মীদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

যৌথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

/এএইচআর/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম