খালেদা জিয়া মুক্ত হলে সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৯, ১৪:২২আপডেট : ১০ মে ২০১৯, ১৬:৩১

মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তিনি যদি আজ মুক্ত হয়ে বেরিয়ে আসেন, তাহলে এরা (সরকার) নিশ্চিহ্ন হয়ে যাবে। জনগণের যে স্রোত, যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গে তারা ভেসে যাবে। এজন্য তাকে (খালেদা জিয়া) আটক করে রাখা হয়েছে। কিন্তু তাকে আটক রাখা যাবে না, জনগণ তাকে মুক্ত করে আনবে।’

শুক্রবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত রাজনীতিতে এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার তিন যুগ পূর্তি উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকতে পারবে কি, পারবে না, বাংলাদেশ তার নিজস্ব মর্যাদায় দাঁড়িয়ে থাকতে পারবে কি, পারবে না, সেই প্রশ্ন এসে উপস্থিত হয়েছে।’

ফখরুল অভিযোগ করেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই অবস্থার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। এটি সহজ কাজ নয়, কঠিন কাজ।’

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তার নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিচালনায় একত্রিত হয়ে, ঐক্যবদ্ধভাবে সঠিক রাজনীতির দিকে এগিয়ে যেতে হবে।’

চিত্রপ্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদার, ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/টিটি/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক