ধর্ষণের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৯, ১৩:৪৫আপডেট : ১১ মে ২০১৯, ১৩:৫০

মহিলাদল আয়োজিত মানববন্ধন সারাদেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার সঙ্গে  ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় থাকার কারণে দেশে ধর্ষণ ও নির্যাতন বেড়েছে। এসব ঘটনার বিচার হচ্ছে না। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এসব ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত।’

শনিবার (১১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং নার্স শাহিনুর আক্তার তানিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল। এই মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যেন দাঁড়াতে না পারে এজন্যই খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে। আমি অবিলম্বে দলের পক্ষ থেকে তার মুক্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

/এএইচআর/এসএসএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান