কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ২০:২৬আপডেট : ১৪ মে ২০১৯, ২০:৪৩

বিএনপির ইফতারে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। তার পাশে উপবিষ্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (১৪ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে কূটনীতিকদের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

আগে প্রতিবছর রমজানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেও তিনি কারাবন্দি থাকায় গত বছর থেকে তার অনুপস্থিতিতে দলের সিনিয়র নেতারা এ আয়োজন করছেন।

ইফতারে কূটনীতিকদের স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের নেতাদের সঙ্গে কূটনীতিকদের পরিচয় করিয়ে দেন।

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউর চার্জ দ্য অ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস প্রমুখ। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কাতার, লিবিয়া, শ্রীলংকা, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, ইরান, ভিয়েতনাম ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।

বিএনপির নেতাদের মধ্য উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাসির, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী, রিয়াজ রহমান, এনামুল হক চৌধুরী ও গোলাম আকবর খন্দকার।

কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ব্যারিস্টার শাহদীন মালিক, ড. বোরহান উদ্দিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, শ্যামল দত্ত, তৌফিক ইমরোজ খালিদী, সাইফুল আলম।

এ ছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদার ও ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

 

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক