বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী নুরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৫:০০আপডেট : ২১ মে ২০১৯, ১৫:০৮

জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম

জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  মো. নুরুল ইসলাম ওমরকে। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২১ মে) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নুরুল ইসলাম ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বগুড়া-৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল ২০ মে আওয়ামী লীগ বগুড়া-৬ আসনের প্রার্থী ঘোষণা করে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা দলটির প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। 

তবে এখনও বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেনি।

আরও পড়ুন:

বগুড়া-৬ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন জামান নিকেতা

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের