মোদিকে অভিনন্দন জানিয়ে ড. কামালের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ২৩:৩৪আপডেট : ২৪ মে ২০১৯, ২৩:৪৫

ড. কামাল ও নরেন্দ্র মোদি

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার (২৪ মে) পৃথক দুই চিঠিতে এ অভিনন্দন জানান ড. কামাল।

চিঠিকে ড. কামাল লিখেছেন, সাধারণ নির্বাচনে বিজেপির নিশ্চিত বিজয়ে গণফোরামের পক্ষ থেকে আপনাকে (নরেন্দ্র মোদি) ও আপনার সহকর্মীদের অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণ ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে অনেক আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে।

চিঠিতে আরও উল্লেখ করেন, গণফোরামের পক্ষ থেকে আমি ও আমার সহকর্মীরা আপনার দলের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই; যাতে উভয় দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী হয়। অদূর ভবিষ্যতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের প্রত্যাশা করেন কামাল হোসেন।

চিঠিতে কামাল হোসেন আরও লিখেন, দ্বিতীয়বারের মতো ভারতের জনগণের শক্তিশালী রায় পাওয়া বড় ধরনের অর্জন। গণপ্রজাতন্ত্রী ভারতের গণতান্ত্রিক কাঠামো ও নির্বাচনি প্রক্রিয়ার শক্তি ও বলিষ্ঠতা দেখে বাংলাদেশের জনগণ অনেক বেশি অনুপ্রাণিত।

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের