বিদেশে টাকা পাচারকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ড. কামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ২২:৪৪আপডেট : ২৮ মে ২০১৯, ০০:০৪

গণফোরামের ইফতার মাহফিলে দলের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন

টাকা পাচারকারীদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক আছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তার অভিযোগ, সরকারের একটি অংশের অনুমতি নিয়েই দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। তবে কারা এই অনুমতি দিচ্ছে, কেন দিচ্ছে, কোন কারণে দিচ্ছে তা আমরা জানি না। এসব টাকা পাচারকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গণফোরামের কর্মিসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. কামাল প্রশ্ন রাখেন, 'এরা কারা–যারা টাকা পাচারের অনুমতি পাচ্ছে?’ পরে বলেন, ‘এসব তথ্য নিয়ে যদি সারাদেশে, থানায় থানায় মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে আমার বিশ্বাস দেশের মানুষ সচেতন হয়ে এদের রুখে দাঁড়াবে। দেশের সম্পদ পাচার বন্ধ হওয়া দরকার। যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

জনগণের ক্ষমতা দিয়ে দেশের সম্পদ রক্ষা করতে চায় গণফোরাম উল্লেখ করে কামাল হোসেন বলেন, 'আমরা সুষ্ঠু পথে জনগণের রাজনীতি করি। দেশকে এগিয়ে নিতে মানুষ অনেক কিছু করছে। কিন্তু সম্পদ পাচারকারীরা দেশ গড়ার বিপক্ষের শক্তি।’

বিদেশে টাকা পাচারকারীদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি করে গণফোরামের সভাপতি বলেন, ‘এসব বিষয়ে যদি জনমত গঠন করা যায় তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে নড়তে হবে।’

তিনি বলেন, দেশের প্রবৃদ্ধি হার যদি অব্যাহত থাকে তাহলে আমরা অসাধারণ উন্নয়ন করতে পারি। কিন্তু উন্নতি অসম্ভব হয়ে যাবে যদি পুঁজি পাচার বন্ধ না করা যায়। দেশের টাকা দেশে থাকবে, বিনিয়োগ হবে, এটা নিয়ে তো কোনও বিতর্ক থাকার কথা না। টাকা পাচার দেশের সম্পদ লুটপাট করার শামিল।

সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

 

 

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম