কৃষকদের ঘরে কোনও আনন্দ নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১১:৩২আপডেট : ০৫ জুন ২০১৯, ১২:৪০

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের লাখ লাখ মানুষের ঘরে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কৃষক এবার ধানের ন্যায্যমূল্য পায়নি, ধান বিক্রি করতে পারেনি। তাদের ঘরে কোনও আনন্দ নেই। দেশের লাখ লাখ মানুষের ঘরে কোনও উৎসব নেই।’

বুধবার (৫ জুন) সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘এবার কৃষকের ঘরে ঈদের কোনও আনন্দ নেই। কারণ আমরা জানি, কৃষকেরা ধান বিক্রি করতে পারেনি, ধানের কোনও মূল্য পায়নি। যার ফলে তাদের ঘরে ঈদের কোনও আনন্দ নেই।’

ঈদের সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা তিনি আরও বলেন, ‘দেশে ঘরে ফেরার যে আনন্দ, এই আনন্দ অনেকাংশে ম্লান হয়ে গেছে। গতকাল পর্যন্ত অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। অনেকে যানবাহনের সমস্যার কারণে সঠিক সময়ে ঘরে পৌঁছাতে পারেননি, স্বজনদের সঙ্গে ঠিক সময়ে সাক্ষাৎ করতে পারেননি।’

সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের কথায় খুব বেশি গুরুত্ব দেই না। এই জন্য গুরুত্ব দেই না, তারা সব সময় অসত্য কথা বলে। জনগণের সঙ্গে প্রতারণা করে। যেটা তারা বলে, সেটা তারা করে না বা করতে পারে না। কিন্তু জনগণকে সবসময় সরকার বিভ্রান্তির মধ্যে রাখে।’

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এ জাহিদ হোসেন, উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান