খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বৃষ্টিভেজা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১৪:২২আপডেট : ০৫ জুন ২০১৯, ১৫:১০

বুধবার দুপুরে রাজধানীতে বিএনপির মিছিল

ঈদের দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৫ জুন) দুপুরের দিকে রাজধানীর নয়া পল্টন এলাকায় বৃষ্টির মধ্যেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেন তারা।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অবিরাম বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিলটি নাইট অ্যাংগেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।’

মিছিল শেষে বক্তৃতায় রিজভী আহমেদ বলেন, ‘দেশ ও জনগণ আজ বাকশালী কারাগারে বন্দি। একদলীয় শাসনের চিরস্থায়িত্ব দেওয়ার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। কর্তৃত্ববাদী শাসন দীর্ঘস্থায়ী করতেই গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে।’

রিজভী বলেন, ‘আজ ঈদের দিন, উৎসবের দিন, অথচ এই ঈদের প্রাক্কালে জনগণের প্রত্যাশা ছিল অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা দেশনেত্রীকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সরকার দেশনেত্রীর মুক্তি নিয়ে এক সর্বনাশা খেলায় মেতেছে। দেশকে চিরদিনের মতো আওয়ামী খাঁচায় বন্দি করে রাখার জন্য গণতন্ত্রকে ধ্বংসস্তূপে পরিণত করার চূড়ান্ত লক্ষ্য হিসেবে খালেদা জিয়াকে বন্দিশালায় রাখা হয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিম, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম