খালেদা জিয়ার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যাপারে সরকার সচেতন: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৯, ১৭:৪১আপডেট : ০৮ জুন ২০১৯, ১৯:১০




খালেদা জিয়ার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যাপারে সরকার সচেতন: কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন।
শনিবার (৮ জুন) দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
কোন ইস্যু না পাওয়ায় বিএনপি বিষয়টি নিয়ে বিষোদগার করে তাদের নেতাকর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কারাবন্দি খালেদা জিয়া বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার (৬ জুন) ভোরে সেখানকার প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে একটি ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে দলীয় প্রধান খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানায়।
বিএসএমএমইউ থেকে ‘বোমাসদৃশ বস্তু’ পাওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘টেরোরিজম এখন গ্লোবাল সমস্যা। বাংলাদেশ কোনও বিচ্ছিন্ন দেশ নয়। কোনও বিচ্ছিন্ন দেশের বাসিন্দাও আমরা নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। আমরা সতর্ক আছি, তবে শঙ্কিত নই।’
এর আগে সংবাদ সম্মেলনে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। 

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম